শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর ও কোটচাঁদপুর অংশে কপোতাক্ষ নদ খননে ১৩৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বাবুল আক্তার : [২] উজানে মহেশপুর-কোটচাঁদপুর অংশে প্রাণ ফিরে পেতে যাচ্ছে মৃতপ্রায় কপোতাক্ষ নদ। ইতোমধ্যে নদটির মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ৪৪ কিলোমিটার খননের জন্য ১৩৩ কোটি কাটার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

[৩] গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পটি পাশ হয়।

[৪] ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ২০১০ সালে তার এলাকার গুরুত্বপূর্ণ নদী কপোতাক্ষ খননের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে প্রকল্পটি অনুমোদন পায়।

[৫] উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ বলেন, পুনঃখনন হলে কপোতাক্ষ নদ আবার যৌবন ফিরে পাবে। সেই সঙ্গে এলাকার চাষি-জেলেদের মুখে হাসি ফুটবে।

[৬] মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাশ্বতী শীল বলেন, কপোতাক্ষ নদ খনন হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। জেলেরা আবার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে।

[৭] সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল বলেন, আগে যেভাবে এ নদীতে পাল তোলা নৌকা চলতো এখন তা নেই। তবে খনন কাজ সম্পন্ন হলে জেলেরা আবার মাছ ধরতে পারবেন। কপোতাক্ষের পার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়