শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : শাপলা তুলতে গিয়ে রাজশাহীর চারঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো পুঠিয়া উপজেলার বানেশ্বরের মাহাবুরের ছেলে মাহিম (৭) ও চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা গ্রামের শফিকুলের ছেলে রাহুল (৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু মাহিম ও রাহুল আজ দুপুরের দিকে খেলা করছিল। এরপর তারা বাড়ির পাশের খালে শাপলা তুলতে যায়। অনেকক্ষণ পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলের দিকে ওই খালে শিশু দুটি লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা।

খবর পেয়ে পরিবারের শিশু মাহিম ও রাহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী আরো জানায়, শিশু মাহিম রাওথা গ্রামের শহিদুলের নাতি। সে কয়েকদিন আগে তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।’ সূত্র :  এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়