শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ডপ্রেসের কাছে বাড়তি অর্থ চেয়ে পরে পিছু হটলো অ্যাপল

দেবদুলাল মুন্না:[২] গত শুক্রবার অ্যাপল সফলভাবে ওয়ার্ডপ্রেসের ফ্রি অ্যাপকে অর্থ দিতে হবে জানায়। বিষয়টি সহসাই প্রযুক্তি দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনা তৈরি হয়। মূলত প্রিমিয়াম প্লান এবং কাস্টম ডোমেইন নেইম বিক্রিতে জোর চালায় অ্যাপল, যার মাধ্যমে কোম্পানিটি চিরাচরিত ৩০ শতাংশ কমিশন নিতে পারে। কিন্তু যার যার নিজস্ব ফ্রি অ্যাপে টাকা দাবির নিয়ম এখনও চালু হয়নি।

[৩] তবে একদিন পরেই গত শনিবার বিষয়টির ফলাফল ভালোভাবেই বুঝতে পেরেছে অ্যাপল। দ্রুততম সময়ে পিছু হটেছে কোম্পানিটি। বলতে গেলে একেবারে বিরল ঘটনা হিসেবে দুঃখ প্রকাশ করেছে অ্যাপল। একইসাথে জানিয়ে দিয়েছে ওয়ার্ডপ্রেসের ইন-অ্যাপ পারচেজ ফিচারটি আর থাকছে না। খবর রয়টার্স।

[৪]এক বিবৃতিতে অ্যাপল জানায়, আমরা বিশ্বাস করি ওয়ার্ডপ্রেসের ইস্যুটি ইতিমধ্েযই সমাধান হয়েছে। যেহেতু ডেভেলপার অ্যাপ থেকে তাদের সার্ভিস পেমেন্ট অপশন বাদ দিয়েছে, তাই এখন এটি একটি স্ট্যান্ড-অ্যালন অ্যাপ এবং ইন-অ্যাপ পারচেজের দরকার নেই। আমরা ডেভেলপারকে বিষয়টি অবহিত করেছি এবং যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়