শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার তালতলীর নিম্নাঞ্চল প্লাাবিত

কাওসার হামিদ: [২] বরগুনার তালতলীতে অতিবর্ষণ ও অমাবস্যার প্রভাবে পায়রা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অতি জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার তালতলীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে প্লাবিত হয়েছে।

[৩] জানা গেছে, অতিবর্ষণ ও অমাবস্যার প্রভাবে বরগুনা তালতলীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পায়রা নদীতে ৪০ সেন্টিমিটার উপর দিয়ে জোয়ার পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

[৪] বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসরত মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জোয়ারের প্রভাবে তালতলি উপজেলার নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে দূর্ভোগে পড়েছে এ উপজেলার বাসিন্দারা।

[৫] তালতলীর খোট্টার চরের আঃ সোবাহান বলেন, বৃষ্টি ও অমাবস্যার জোঁতে পানি বৃদ্ধি পেয়ে ঘর বাড়ি তলিয়ে গেছে। আমরা যারা চরে বসবাস করি ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারনে গরু বাছুর হাস মুরগি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

[৬] বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কাউছার আলম বলেন, জোয়ারের পানিতে চর ও ঘর বাড়ি তলিয়ে গেছে, তবে জোয়ারের কারণে কোথাও বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। আমরা খোজ খবর নিচ্ছি কোথাও বেরিবাধ ভেঙ্গে গেলে তাৎক্ষনিক মেরামতের ব্যবস্থা করবো। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ