শিরোনাম
◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী ◈ পুলিশের দায়িত্ব কেবল চাকরির পরিচয় নয় বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড ◈ সরকারি এলপিজির দাম ৭৭৭ টাকা, কোথায় যায় কারা পায়: ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষ ◈ ভুয়া এনআইডিতে বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেন রোহিঙ্গারা, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা ◈ বাকি টাকা মাগরিবের আগে পাঠান, না হলে বোটে আগুন জ্বালিয়ে দেব: যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল ◈ গাজীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় হামলা, আহত দম্পতির অভিযোগ মামলা নেয়নি পুলিশ ◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি : [২] টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদুর ইসলাম।

[৩] তিনি জানান, প্রবল বাতাস ও বৃষ্টির কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। যার ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

[৪] এই রুটে ১৮টি লঞ্চ চলাচল করলেও এখন অল্প সংখ্যক লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানা গেছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ