শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৫

শোভন দত্ত: [২] চট্টগ্রামের কোতয়ালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চল।
এছাড়া মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৩] বুধবার রাত ও বৃহস্পতিবার দুপুরে এসব অভিযান চালানো হয়।

[৪] ডিএনসির চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, বুধবার রাতে কোতোয়ালীর নতুন রেল স্টেশনের সামন অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াব উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।

[৫] এদিকে বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালীর ৩৪ স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০০পিস ইয়াবাসহ কামাল হোসেন নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতায়ালী মাদক আইনে মামলা হয়েছে।

[৬] রাশেদুজ্জামান আরও বলেণ, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ