শিরোনাম
◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রণবের ফুসফুসে সংক্রমণ, শারীরিক অবস্থার আরও অবনতি

রাশিদ রিয়াজ : [২] ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতির কথা জানিয়েছে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল। হাসপাতালের ওই বুলেটিনে বলা হয়, ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসার জন্য ডাক্তারদের একটি টিম গঠন করা হয়েছে। প্রণব এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে গত ৯ আগস্ট রাত্রিবেলা ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন প্রণববাবু। বাড়ির বাথরুমে পড়ে যান তিনি। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কোভিড টেস্টেও ভারতের সাবেক রাষ্ট্রপতির রিপোর্টও পজিটিভ আসে। এরপর মস্তিষ্কের জমাট রক্ত বের করতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তার। এরপর গভীর কোমায় চলে যান তিনি। আর জ্ঞান ফেরেনি প্রণবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়