শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৯ কম্পিউটার চুরি ঘটনায় তদন্ত কমিটির সদস্যকে কেন অব্যহতি দিল!

এস এম সাব্বির : [২] গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরি ও তার মধ্য থেকে ৩৪টি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৭জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমটি গঠণ করে। সেই কমিটির নিষ্ঠাবান সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে হঠাৎ কেন অব্যহাতি দিল সেই প্রশ্ন জনমনে।

[৩] পুলিশের কথা অনুযায়ী সহকারি রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম এই চুরির ঘটনায় কম্পিউটর উদ্ধার ও চোর শনাক্তর ব্যাপারে সার্বিক সহযোগীতা করেছেন।

[৪] কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় ৭ সদস্যের তদন্ত কমিটি থেকে সহকারি রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যহতি প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

[৫] তবে কি সহকারি রেজিস্ট্রার মো. নজরুল ইসলামের সহযোগীতায় দ্রুত চোর ধরা পরেছে এজন্য সন্ধিয়ান বিশ্ববিদ্যালয় প্রশাসন এজন্য তাকে দিলেন অব্যহতি। কমিটির অন্য ৬ সদস্যের ভূমিকা এখানে কি? নাকি তারা চাচ্ছেন না চোর শনাক্ত করতে? নাকি এর ভিতরেও রয়েছে নানা রহস্য!

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চুরি যাওয়া ৪৯টি কম্পিউটার ঘটনাকে নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। সকলে সুষ্ঠ তদন্ত প্রত্যাশা করছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়