শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মিনহাজুল আবেদীন : [২] যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ডেথ ভ্যালিতে স্থানীয় সময় রোববার ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মার্কিন আবহাওয়া বলছে পৃথিবীতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। রয়টার্স

[৩] ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক বিবৃতি দিয়ে জানিয়েছে, রোববার বিকেল ৩টা ৪১ মিনিটে নেভাদা অঙ্গরাজ্যের সীমান্ত সংলগ্ন ফার্নেস ক্রেক স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপক‚লে চলমান দাবদাহ এবং এই সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে ।

[৪] পৃথিবীতে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস বা ১২৯.২ ফরেনহাইট। ২০১৩ সালে ডেথ ভ্যালিতেই সবশেষ ওই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। অনেকে বলছেন, এই গ্রহের তাপমাত্রা প্রথমবারের মতো ১৩০ ফরেনহাইট অতিক্রম করল। বিবিসি

[৫] ১৯১৩ সালে ডেথ ভ্যালিতেই সর্বোচ্চ ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানা গেলেও এখনও এ নিয়ে বিতর্ক রয়েছে। জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থার রাখা তথ্যেও অবশ্য এখনও ১৯১৩ সালের ওই তাপমাত্রাকে সর্বোচ্চ বলে হিসাব রাখা হয়েছে। কিন্তু বিজ্ঞানীয় আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের বিবেচনায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেলে এই গ্রহে ছিল এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা। এএফপি

  • সর্বশেষ