শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে নিহত রবিউলের বাড়ি পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

মিনহাজুল আবেদীন : [২] রাজবাড়ি জেলার কালুখালীতে নিহত ব্যবসায়ী রবিউল বিশ্বাসের (৩২) বাড়ি এবং পুলিশের উপরে গ্রামবাসীর হামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির। রোববার সকালে তিনি ঘটনাস্থল ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

[৩] এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (পাংশা) মো. লাবীব আব্দুল্লাহ, কালুখালি থানার ওসি কামরুল হাসান।

[৪] কালুখালী থানার ওসি মো. কামরুল হাসান জানান, শনিবার মনাই বিল থেকে ব্যবসায়ী রবিউল বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিহতের প্রকৃত কারণ জানা যাবে। রবিউল বিশ্বাসের নামে থানায় একটি মারামারির মামলা রয়েছে। রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবীর। ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

[৫] এ ঘটনায় রাকিব নামে একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাজবারি ইউনিয়নের সোহেল ও রাসেল নামে দুইজনকে আটক করা হয়েছে।

[৬] অতিরিক্ত ডি আইজি জিহাদুল কবীর বলেন, এ হত্যাকাÐের সঙ্গে যারা জড়িত। তাদের কাউকে ক্ষমা করা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়