শিরোনাম
◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : [২] ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ্ওই সংবাদ সম্মেলনে দাবি বাস্তবায়ন নাহলে আন্দোলনের হুমকি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে রোববার বেলা ১১টায় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৩] ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে গত চার মাস ধরে পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে গত ২৯ জুলাই শাহবাজপুর এলাকায় নবনির্মত সেতুতে যানবাহন পারাপারে টোল আদায়ের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এ সিদ্ধান্ত লোকাল বাস মালিকদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াবে।

[৪] তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে ২৩৬টি লোকাল বাসের মধ্যে মেড্ডা-সাতবর্গ ও কাউতলি-সাতবর্গ রুটে ৫২টি গাড়ি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল করে। এ দুই রুটে বাসগুলো দিনে ছয়-সাতবার শাহবাজপুর সেতু দিয়ে যাতায়াত করে। এমনিতেই পরিবহন ব্যবসায়ীরা লোকসানে আছেন, এখন যদি সেতুর টোল দিতে হয় তাহলে ব্যবসায়ীরা পরিবহন ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে করে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে।

[৫] সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমশেদ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত খান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ