শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটকের পর চীনা কোম্পানি আলিবাবা নিষিদ্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এবার চীনা মালিকানাধীন ই-কমার্স কোম্পানি আলিবাবা নিষিদ্ধ করা হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম গুলো বলছে, আলিবাবার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাবিধি লংঘনের অভিযোগ রয়েছে। সিএনবিসি

[৩] সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রে আলিবাবার মতো আরও অনেক চীনা-মালিকানাধীন কোম্পানির বিষয়ে ট্রাম্প কোনো সিদ্ধান্ত নেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধ পরিকর। তাই অন্যান্য কোম্পানিগুলোর বিষয়ে আমরা এই ধরনের পদক্ষেপ নেয়ার কথা ভাবছি।

[৪] শুক্রবার টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে ব্যবসা বিক্রি করতে ৯০ দিন সময় দিয়েছেন ট্রাম্প। গত ৭ আগস্ট টিকটক নিষিদ্ধের ঘোষণা করে ট্রাম্প জানান, সেপ্টেম্বরের টিকটক নিষিদ্ধ কার্যকর হবে। এরপর যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা টিকটক ও ‘বাইটড্যান্স’ এর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবে না।

[৫] এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, চীনের মালিকানাধীন সকল অ্যাপস তিনি বন্ধ করে দেবেন। চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ট্রাম্প প্রশাসন ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যনীতির লঙ্ঘন। ওয়াশিংটনের অবিলম্বে এই ভুল সংশোধন করা উচিত। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়