শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুরুতে মরগান-ওয়ার্নারদের পাচ্ছেনা আইপিএল

স্পোর্টস ডেস্ক: [২] সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই আমিরাতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৩তম আসার। বিশ্বকাপ স্থগিত হওয়ায় আইপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা না থাকলেও শুরু থেকেই সব ক্রিকেটারদের পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের শুরু থেকে অংশগ্রহণের সুযোগ নেই সেটা বলাই যায়।

[৩] ভারতীয় বোর্ডের পক্ষে আইপিএল সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনো জারি করা হয়নি। তবে করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিসিসিআই যে কড়া পদক্ষেপ নেবে এতে কোনো সন্দেহ নেই।

[৪] তা ছাড়া করোনা নিয়ে আরব আমিরাতেও নির্দিষ্ট সরকারি প্রোটোকল রয়েছে। আর সেই প্রোটোকল মেনে খেলা হলে টুর্নামেন্ট শুরু করতে হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়াই। টুর্নামেন্টের প্রথম সপ্তাহে অজি ও ইংলিশ ক্রিকেটারদের না পাওয়ার ব্যাপার নিশ্চিত ফ্র্যাঞ্চাইজিদের।

[৫] টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরের প্রস্তুতির নির্দেশ দেয় অজি ক্রিকেটারদের। আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশিত হয়েছে।

[৬] যেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ২ সেপ্টেম্বর শুরু হবে অজিদের ইংলিশ সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলা হবে ১৬ সেপ্টেম্বর। তার ঠিক তিন দিনের মাথায় শুরু হয়ে যাবে আইপিএল।ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তৃতীয় ওয়ানডে খেলে সেদিনই লন্ডন থেকে দুবাইয়ে পৌঁছে যেতে পারেন। তবে দুবাইয়ে পৌঁছে দেশটির প্রোটোকল অনুযায়ী করোনা টেস্ট করাতে হবে তাদের। রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত ক্রিকেটারদের কোয়ারেন্টাইন থেকে বেরোনো সম্ভব নয়। সেই প্রক্রিয়াতেই ৪৮ থেকে ৭২ ঘণ্টা কেটে যাবে।

[৭] তার উপর আন্তর্জাতিক বিমান চলাচলেও ক্রিকেটারদের বিসিসিআইয়ের নির্দেশিকা মানতে হবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যেতে পারে।
- জি নিউজ

  • সর্বশেষ