শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিরু‌দ্ধে পা‌কিস্তান দুই ভা‌গে সিরিজ খেলবে

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান ক্রিকেট দল আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা বাবর আজমদের। তবে তাতে বেধেছে বিপত্তি।

পিএসএলের সাথে সূচি সাংঘর্ষিক হওয়ায় দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এমনটাই জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ----- ডেই‌লি ক্রিকেট

গেল রোববার পিএসএলের সূচি ঘোষণা করেছেন মহসিন নাকভি। ২৬ মার্চ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে ৩ মে শেষ হবে। যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা দুইভাগে খেলবে পাকিস্তান।

বাংলাদেশও পাকিস্তানের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে। যার কারণে দুই ভাগে সিরিজ খেলতে কোনো আপত্তি জানায়নি বিসিবি। এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, 'পিএসএল এর কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

তবে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সিরিজ আগে হবে সেটা নির্ভর করবে দুই বোর্ডের সিদ্ধান্তের ওপর। এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি কিংবা পিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়