শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ মনে করে বিএনপি : নজরুল ইসলাম খান

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিচার বহির্ভূত হত্যা বন্ধের একমাত্র উপায় জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ব্যবস্থা। একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকলে সেখানে জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে না। ফলে এরকম বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে।

[৩] তিনি বলেন, আজকে আমরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এদেশের জনগণের ভোটে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমানের কবর জিয়ারত করতে এসেছিলাম। অনিবার্য কারনে সবাই যে আবেগ নিয়ে এসেছিলাম সেই আবেগ নিয়ে কবরস্থানের পাশে গিয়ে দোয়া করতে পারিনি।

[৪] নজরুল বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার সুস্থতার জন্য, খুন, গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের জন্য, গণতন্ত্র পুনুরুদ্ধারের জন্য দোয়া করেছি।

[৫] বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিনে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন নজরুল ইসলাম খান। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়