শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯ চিকিৎসায় অস্বাভাবিক বিল রাখছে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো

ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ চিকিৎসায় রীতিমতো অস্বাভাবিক বিল আদায় করছে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো। ফলে বিল পরিশোধে হিমশিম খাচ্ছে রোগীরা। চিকিৎসক নেতারা বলছেন, নিয়ন্ত্রণকারী সংস্থার কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অতিরিক্ত বিল আদায়কারীদের বিরুদ্ধে, কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিলেন স্বাস্থ্য পরিচালক।

কোভিড-১৯ এর শুরুতে চিকিৎসা দিতে চায়নি চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো। প্রশাসনের চাপাচাপিতে চিকিৎসা দিলেও কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে অতিরিক্ত বিল নেয়ার অভিযোগ।

গত ১৭ জুলাই চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান, ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ সেলিম নামে এক আমেরিকা প্রবাসী। ১৩ দিনের চিকিৎসা বাবদ তার স্বজনদেরকে প্রায় ৭ লাখ টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, অক্সিজেন বিল, কেবিন বিলসহ সার্ভিস চার্জ ধরা হয়েছে অস্বাভাবিক হারে। দুই জায়গায় অক্সিজেন বিল দুই লাখ টাকা দেখানো হয়েছে। তারা একটি ভৌতিক বিল আমাদের ধরিয়ে দিয়েছে।

এছাড়া ডেল্টা, ন্যাশনাল, ম্যাক্স, মেট্রোপলিটনসহ কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে একই অভিযোগ থাকলেও তা অস্বিকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, আইসিউ এর বেড চার্জ শুধু আমদের এখানে নয়, সব হাসপাতালে একই চার্জ নেয়া হয়। আমাদের এখানে চার্জ বেশি নেয়ার কোনও প্রশ্নই উঠে না। রোগীকে যদি ১৪ দিন আইসিউতে রাখতে হয় অন্য হাসপাতালে যা বিল আসে আমরা সেই বিলই নিয়েছি। চাইলে তারা যাচাই করতে পারে, অন্য হাসপাতাল থেকে।

স্বাস্থ্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের কঠোরভাবে মনিটরিং করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক নেতারা। আর বিষয়টি পর্যালোচনা করে প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি করলেন, স্বাস্থ্য পরিচালক।

স্বাচিপের সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, একটি চক্র আছে যারা সাধারণ মানুষদের ভোগান্তির কারণ। দশগুণ বেশি বিল নিয়ে মানুষের ওপর জুলুম করছে চক্রটি।

চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, হাসপাতালগুলো প্রতি ঘণ্টায় কত লিটার অক্সিজেন খরচ হচ্ছে তা আমরা পর্যবেক্ষণ করছি। যদি দেখি যে এইরকম ভৌতিক বিল বা অতিরিক্ত বিল দেয়া হচ্ছে তবে স্বাস্থ্য বিভাগ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। সূত্র : আর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়