শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্জনিয়াতে সড়ক দূর্ঘটনায় আহত কালুর মৃত্যু

হাবিবুর রহমান: [২] নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সমাজ সেবক মো. তৈয়ব (প্রকাশ কালু) বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

[৩] মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৪৫)। তিনি স্ত্রী, মা,দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। সে গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মৃত নুর আহমদের ছেলে।

[৪] পারিবারিক সূত্রে জানা যায় গত ২ আগস্ট দুপুরে মাঝিরকাটা এলাকায় নিজের ক্ষেত দেখাশোনা করে বাড়িতে আসার পথে কেজি স্কুলের সামনে পৌঁছলে দ্রুত গতির একটি বেপরোয়া মোটর সাইকেল তৈয়ব প্রকাশ কালুকে সজোরে ধাক্কা দেয়।

[৫] এসময় তিনি গুরতর আহত হন। দূর্ঘটনাস্থল থেকে তাকে প্রথমে কক্সবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ডাক্তার তাকে চট্টগ্রাম রেপার করেন। ঐ দিনই তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়