শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যদি সাপকে গুতাইতে বা বিরক্ত করতে ভালো লাগে, রাসেল ভাইপারকে গুতান

 

ডেস্ক রিপোর্ট : বির সাপটির নাম শঙ্খিনি বা শাখামুটি বা Banded Krait। ভয়ংকর নিউরোটক্সিন বিষ আছে এর। মজার ব্যাপার এ সাপের কামড়ে গত ২০ বছরে কারো মরার রেকর্ড নাই। কারন এই সাপ মানুষ দেখলে পালিয়ে যায় এমনকি আঘাত করলেও অ্যাটাক করেনা।

তবে হ্যা,আপনি নিজ থেকে গুতালে হুদাই ,আপনাকে কামড় দিবে।

এটা বাংলাদেশের সবচেয়ে উপকারী সাপ। এটা একমাত্র সাপ বাংলাদেশের যা রাসেল ভাইপারসহ বাংলাদেশের যেকোন বিষাক্ত সাপকে খেয়ে ফেলতে পারে। জীঁ ঠিকই পড়েছেন। আবার পড়েন, এই সাপ রাসেল ভাইপারকেও খেয়ে ফেলতে সক্ষম।

মানুষ ভয়ংকর ভাবে গত দশ বছরে এই সাপটাকে এতো বেশী মেরে ফেলছে যে এটার পরিমান কমে গেছে, ফলে এর খাবার রাসেল ভাইপার বৃদ্ধি পেয়েছে। গত এক দেড় বছরে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রাসেল ভাইপার পাওয়া গেসে। এবং বন্যার জন্য বর্তমানে এর উৎপাতের মাত্রা বেশ উর্দ্ধমুখী। আজ থেকে পাঁচ বছর আগেও বাংলাদেশে রাসেল ভাইপারের আনাগোনা ছিলো না,ছিলো না এর কোন রিপোর্টিং কেস। কিন্তু বর্তমানে দর্শনীয় স্থানগুলোতে এই সাপের আনাগোনা বেশ বৃদ্ধি পেয়েছে এবং ট্রাভেলারদের কাছ থেকেও ব্যাপক মাত্রায় রাসেল ভাইপারের রিপোর্টিং কেস পাওয়া যাচ্ছে।

ধারণা করা হয় বন্যার পানির সাথে ভারত থেকে আসছে এই টপ গ্রেডেড বিষাক্ত সাপটি। রাসেল ভাইপার এতটাই বিষাক্ত যে এর এক ফোটা টক্সিন দিয়ে কমপক্ষে একশত জনকে মেরে ফেলা যাবে,সময় লাগবে হাতেগোনা কয়েক মিনিট। অর্থাৎ এই সাপ আপনাকে হসপিটালে যাওয়ার সময়টুকুও দিবেনা। বলা বাহুল্য, অন্য সাপ বছরে ১০/১৫ টা ডিম দেয় তবে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া ৪০ থেকে ৬০টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো চন্দ্রবোড়া সাপের ৭৫টি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ড আছে।

দয়া করে এই ব্যান্ডেড ক্রেট সাপ টা মারবেন না,এটা উপকারী সাপ। সরকারের উচিত আইন করে এটা মারা বন্ধ করা। আপনার যদি সাপ গুতাইতে বা বিরক্ত করতে ভালো লাগে, রাসেল ভাইপারকে গুতান। এরা আপনাকে ডাইরেক্ট উপরে পাঠায়া দিবে, এই নিরীহ সাপকে গুতাবেন না।

আরেকটা কথা, রাসেল ভাইপার মানুষ দেখলেই আক্রমণ করতে পছন্দ করে। অনেকটা লোহা আর চুম্বকের মত। রাসেল ভাইপার পাহাড়ি এলাকার সাপ হলেও এখন বন্যার পানিতে সারা দেশে এদের বংশবৃদ্ধি হচ্ছে। দেশে ইদানীং অনেক মানুষ রাসেল ভাইপারের আক্রমণে মারা যাচ্ছে তার মূল কারন কমন ক্রেইটের সংখ্যা কমে যাওয়া। তাই শঙ্খিনি সাপকে মানুষের বন্ধু ভেবে এদের বংশবৃদ্ধি করতে সহায়তা করুন। অবশ্য আমরা উপকারী গাছই কেটে ফেলি আর এটা তো সাপ। বাদ দেন।

আসুন একটু ইকোলজিকাল ব্যালান্স নিয়ে চিন্তা করি এবং চারপাশের ইকোলজিকাল ব্যালান্স সংরক্ষন করি। দেখবেন প্রকৃতি আপনাকে দুহাত ভরে দিবে। হয়ত আজকের এই করোনা মহামারিও কোন ইকোলজিকাল ইমব্যালান্সের ফল।
(ছবিতে ব্যান্ডেড ক্রেইট রাসেল ভাইপার দিয়ে নাস্তা করছে ।
(সংগ্রহিত)

  • সর্বশেষ
  • জনপ্রিয়