শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ, উখিয়া প্রতিনিধি : [২] কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

[৪] আটককৃত আসামি হলেন- মোঃ রসিদ (৩৫) উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ (ব্লক-বি-১৫) এর ইউসুফ আলীর ছেলে।

[৫] র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামির হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৯৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৯ লাখ ৭৫ হাজার টাকা। আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ