শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে ২ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

ফিরোজ আহম্মমেদ, কালীগঞ্জ প্রতিনিধি : [২] ঝিনাইদহ কালীগঞ্জে অবৈধ ক্যারেন্ট জাল বহন করার অপরাধে এক প্রাইভেট কারের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে উদ্ধাকৃত প্রায় ৫০ হাজার মিটার যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়েছে।

[৩] কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সূবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন।

[৪] কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে কালীগঞ্জ শহরে আসা একটি সন্দেহভাজন প্রাইভেট কার পুলিশ দিয়ে তল্লাশী করা হয়। এ সময় প্রায় ৫০ হাজার মিটার ২ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মটরযান আইনে ৭ হাজার ছাড়াও মৎসরক্ষা ও সংরক্ষণ আইনে ১ হাজার মিলে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়।

[৫] এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রেজা, কৃষি কর্মকর্তা হুমায়ন কবির এবং এমদাদ হোসেন উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়