শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নেত্রকোনা প্রতিনিধি :[২] নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই সহকর্মী সাবেক এডিসি (শিক্ষা) শাকিলা দিল। বিচার দাবি করে জনপ্রশাসন সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

[৩] শাকিলা দিল ২০১৯ সালে বদলি হয়ে নেত্রকোনা জেলা ছেড়েছেন।

[৪] গত মার্চে দেয়া অভিযোগপত্রে ওই নারী কর্মকর্তা উল্লেখ করেন, বিভিন্ন সময়ে প্রেম নিবেদন করতেন এবং নিজের কষ্টকর দাম্পত্যজীবনের সহানুভূতি প্রার্থনা করতেন। তিনি ডিসিকে দায়িত্বশীল আচরণ করতে বললে তিনি ক্ষমতার অপব্যবহার করে এডিসিকে শোকজ করেন এবং হুমকি-ধামকি দেন।

[৫] ডিসিও অভিযোগকারী নারী কর্মকর্তার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ এনে মন্ত্রিপরিষদ সচিব বরাবর লিখিত দেন। অভিযোগের বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

[৬] এ বিষয়ে নেত্রকোনার ডিসি মঈনউল ইসলামের যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

[৭] এদিকে গতকাল নেত্রকোনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব কাজি মো. আবদুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • সর্বশেষ