শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চামড়া কেনা শুরু করেছেন ট্যানারি মালিকরা, হতাশা ব্যক্ত করলেন মৌসুমি ব্যবসায়িরা

শাহীন খন্দকার : [২] শনিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিমাণে কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়া কেনা শুরু করেছেন ট্যানারি মালিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির মালিক সাখাওয়াত উল্লাহ।

[৩] তিনি বলেন,আজকে ময়মনসিংহ হাট থেকে আমাদের অনেকেই লবণযুক্ত কাঁচা চামড়া কিনেছেন। আনুষ্ঠানিকভাবে আমরা সেখান থেকে কাঁচা চামড়া কেনা শুরু করেছি। এখন প্রতিদিনই যে যার মতো কাঁচা চামড়া কিনবেন বলে তিনি জানান। তথ্য বাংলা ট্রিবিউন,

[৪] এদিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে চামড়া কেনা শুরু হয়েছে। ট্যানারি মালিকরা জানিয়েছেন, ৩০০ থেকে সর্বোচ্চ সাড়ে ৫০০ টাকা দরে তারা গরুর চামড়া কিনছেন। এছাড়া ছাগলের চামড়া ২০ থেকে সর্বোচ্চ ৪০ টাকা দরে কিনছেন।

[৫] এ ব্যাপারে জোনাকি লেদার অ্যান্ড গুডসের স্বত্বাধিকারী মো. বাবুল বলেন, আমরা ৩০০ থেকে সর্বোচ্চ সাড়ে ৫০০ টাকা দরে গরুর চামড়া কিনছি। এর চেয়ে বেশি দামে কেনা যাবে না। তিনি আরও বলেন, এই চামড়ার পেছনে আমাদের আরও দুই থেকে আড়াইশ টাকা খরচ রয়েছে। তাই সরকার যে দাম নির্ধারণ করেছে এর চেয়ে বেশি দাম দিয়ে কিনলে ক্ষতির মুখে পড়তে হবে বলেও তিনি জানান।

[৬] এদিকে, মৌসুমি চামড়া ব্যবসায়ীরা ট্যানারি মালিকদের দাম দেখে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, এলাকা থেকেই আমরা বড় গরুর চামড়া ৫০০ থেকে ৭০০ টাকা করে কিনেছি। এখানে তারা যে দাম বলছেন এতে করে আমাদের চালান থাকবে না।

[৭] এ ব্যাপারে আজিমপুর থেকে চামড়া নিয়ে আসা মৌসুমি ব্যবসায়ী রানা বলেন, সকাল সকাল চামড়া নিয়ে আসলাম তারপরও দাম পাচ্ছি না। ট্যানারি মালিকদের দাম আমাদের হতাশ করছে। আমাদের পুঁজি থাকবে না বলেও তিনি জানান। সূত্র : বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়