শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে কামড়ে দিল সাপ, মা-মেয়ের মৃত্যু

জেরিন আহমেদ: [২] বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার নিতপুর ইউনিয়নের তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী নাজরিন বেগম (২৫) ও মেয়ে সোনালী পাখি (৩)। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১টার দিকে শোয়ার ঘরে ঘুমের মধ্যে তাদের সাপ কামড় দেয়। সূত্র: সময় টিভি, ডিবিসি

[৩] নিতপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে তারা শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে বিষাক্ত একটি সাপ মা-মেয়েকে কামড় দেয়। এ সময় তারা চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের পায়ে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান। এরপর রাতেই তারা স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করান। তবে অবস্থার অবনতি হওয়া বুধবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মা-মেয়ের মৃত্যু হয়।

[৪] পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়