শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরের হুররিয়াত নেতাকে সর্বোচ্চ সম্মাননা দেবে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের(এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে পাকিস্তান।

দেশটির সিনেটের উচ্চকক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাইয়েদ আলী গিলানিকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নিশান-ই-পাকিস্তান’ দেয়ার প্রস্তাব পাক সিনেটের উচ্চকক্ষে সর্বসম্মতিতে পাশ হয়।

ওই প্রস্তাবে গিলানির নামে ইসলামাবাদের একটি বিশ্ববিদ্যলয়ের নামকরণ করতে বলা হয়েছে সরকারকে। এ ছাড়া জাতীয় ও প্রাদেশিক স্তরে স্কুলের পাঠ্যবইয়েও গিলানীর জীবনীকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

আনন্দবাজার ছাড়াও কাশ্মীরভিত্তিক কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হলেও পাকিস্তানের মূলধারার সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি সেভাবে পাওয়া যায়নি।

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই ভাগ করে ফেলার পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন হুররিয়ত নেতা সাইয়েদ আলী শাহ গিলানি।

কাশ্মীরিদের রক্ষায় জোরালো ভুমিকা গ্রহণ এবং প্রতিবেশী দেশ হিসেবে সহায়তা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এর আগে আহ্বান জানিয়েছিলেন তিনি।

ইমরান খানের উদ্দেশে লেখা চিঠিতে ভারতের সঙ্গে সবধরণের চুক্তি স্থগিত রাখারও আহ্বান জানিয়েছিলেন সাইয়েদ আলী গিলানি।যুগান্তর, বিবিসি

  • সর্বশেষ