শিরোনাম
◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১ লাখ ৩০ হজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

ইসমাঈল ইমু: [২] টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার টেকনাফ উপজেলাধীন হ্নীলা ইউপিস্থ নোয়াপাড়া বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দ্রুত নোয়াপাড়া বিএসপি’র পার্শ্ববর্তী অস্থায়ী বিজিবি ডিউটি পোষ্টের নিকটস্থ কেওড়া বাগান এলাকায় যায়।

[৩] টহলদলটি ২ জন ইয়াবা কারবারীকে সাঁতরে মিয়ানমার থেকে কেওড়া বাগান সংলগ্ন নদীর তীর দিয়ে ভূমিতে উঠতে দেখে। তাৎক্ষণিকভাবে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে পাচারকারীরা কেওড়া জঙ্গলের আঁড় ব্যবহার করে দ্রুত ইয়াবার একটি বস্তা কাদাঁর ভিতর লুকিয়ে রেখে পালিয়ে যায়।

[৪] পরে টহলদল কাদাঁর ভিতরে লুকিয়ে রাখা বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০লাখ টাকা। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

  • সর্বশেষ