শিরোনাম
◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় ৭০০ কিন্ডারগার্টেন শিক্ষকরা দিন কাটাচ্ছে মানবেতর

গিয়াস উদ্দীন : [২] চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৯টি কিন্ডারগার্টেনের প্রায় ৭ শতাধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।

[৩] কিন্ডারগার্ডেনের স্কুলগুলো প্রায় সবগুলো ভাড়ায় হওয়ায়। কিন্ডারগার্ডেন স্কুল পরিচালকরা জানান, গত ৫ মাস স্কুলের ভাড়া দিতে পারেননি। এমতাবস্থায় কিন্ডার গার্টেন স্কুলগুলো হুমকির মুখে আছে।

[৪] করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ১৭ মার্চ হতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্ডারগার্ডেন গুলোও বন্ধ হয়ে যায়। কিন্ডারগার্ডেন গুলোতে প্রায় ১০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। শিক্ষক কর্মচারীরা শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট টিউশন করে জীবিকা নির্বাহ করতো।

[৫] কিন্তু করোনা কালীন স্কুল বন্ধ হওয়ার ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা স্কুলের বেতন বন্ধ রেখেছে। পাশাপাশি প্রাইভেট টিউশনও বন্ধ। বর্তমানে এসব শিক্ষক-কর্মচারীরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।

[৬] পটিয়া পৌরসভায় ১৯টি কিন্ডারগার্ডেন স্কুলের মধ্যে মাত্র ১টি কিন্ডারর্ডেন আছে নিজস্ব ভবনে বাকি সব কিন্ডারগার্ডেন স্কুল ভাড়ায়। গত ৫ মাস যাবৎ কিন্ডারগার্ডেন স্কুল বন্ধ থাকায় বকেয়া ভাড়া দিতে না পারাসহ সকল ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্ডারগার্ডেন স্কুল পরিচালকরা।

[৭] পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস জানান, প্রায় ৭শ’ শতাধিক শিক্ষক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছে। এমতস্থায় তিনি পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের প্রতি সহায্যের আবেদন করেন।

[৮] এ ব্যাপারে মহাসচিব মোঃ আনোয়ার হোসেন বলেন। করোনা কালী দুর্যোগ মুহূর্তে কিন্ডারগার্ডেন স্কুলে কর্মরত শিক্ষক কর্মচারীদের ৬ হাজার টাকা করে অনুদান ও রেশন কার্ড প্রদানসহ যারা আমরা স্কুল পরিচালনা কমিটিতে আছি। তাদের সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারি। এতে পটিয়াবাসি উপকৃত হবে পটিয়ার শিক্ষাব্যবস্থাও উপকৃত হবে।

[৯] এ বিষয়ে পটিয়া উপজেলা পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্ডারগার্ডেন স্কুল গুলোও বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা সমস্যার সম্মুখিন হয়ে পড়েন।

[১০] এমতাবস্থায় আমরাও চাই সরকার যেভাবে অন্যান্যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের অনুদান দিয়েছেন। সরকারি সিদান্তে তারাও যেন সেই সুবিধা গুলো পাই ।

[১১] পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনোয়ার হোসেন বলেন। স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণও কামনা করছেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়