শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করতে গিয়ে রাজশাহীতে পুলিশ–বিক্ষোভকারীদের সংঘর্ষ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর ভদ্রা এলাকায় এ সংঘর্ষের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভারতীয় আধিপত্যবিরোধী জুলাই ৩৬ মঞ্চ’-এর ব্যানারে বিক্ষোভকারীরা দুপুরে একটি মিছিল নিয়ে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।

পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে কিছু সময় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নগরীর ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

  • সর্বশেষ