শিরোনাম
◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাদা রংয়ের আসনের জন্য বল দেখছেন না আইরিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে দিয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে অন্য অনেক দেশই অনুশীলন শুরু করেছে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আয়ারল্যান্ডও।

[৩] অনুশীলনে এবার বিপাকে পড়েছে তারা। দর্শকশূন্য মাঠের আসনগুলো সাদা রংয়ের হওয়ায় ফিল্ডিংয়ের সময় বল দেখতে পারছেন না আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। ইংল্যান্ডের সাউদাম্পটনের এজেস বোলে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে তারা।

[৪] সেখানেই এই বিপত্তিতে পড়েছে দলটি। এ প্রসঙ্গে আইরিশ কোচ কোচ গ্রাহাম ফোর্ড সংবাদ সম্মেলনে জানিয়েছেন আসন্ন সিরিজের তার দলের ফিল্ডারদের জন্য ব্যাকগ্রাউড বড় চ্যালেঞ্জ হতে পারে।

[৫] তিনি বলেছেন, এখানকার গ্যালারি নিয়ে কিছু দুর্ভাবনা আছে। আসনগুলো ক্রিম বা সাদা এবং এর মাঝেই ফাঁকা স্টেডিয়ামে সাদা বলে খেলতে হবে। তাই ফিল্ডারদের জন্য ব্যাকগ্রাউন্ড একটি চ্যালেঞ্জ হতে পারে।

[৬] আয়ারল্যান্ড দলের অধিনায়ক অ্যান্ডি বালবার্নি মনে করেন এমন পরিস্থিতির সঙ্গে তাদের মানিয়ে নিতে একটু সময় লাগবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আরও এক সপ্তাহ সময় পাচ্ছে আয়ারল্যান্ড। এই সময়ের মধ্যে সমস্যা কাটিয়ে উঠবে তার দল এমনটাই বিশ্বাস আইরিশ অধিনায়কের।

[৭] তার ভাষ্য, এখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবে প্রস্তুতির জন্য আমরা আরো এক সপ্তাহ সময় পাচ্ছি। এটি নিশ্চিত করতে হবে যে সবাই যেন স্বস্তিতে ফিল্ডিং করতে পারে এবং সবার চোখ যাতে অভ্যস্ত হয়ে ওঠে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ