শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: আসামী ব্যাংককে, আইনজীবী লন্ডনে আর বিচারপতি বাংলাদেশে

কামরুল হাসান মামুন: এমতাবস্থায় আসামীগণ আগাম জামিনের আবেদন করেছেন হাইকোর্টের একটি বেঞ্চে যা শুনানীর জন্য ওই দিনের কার্যতালিকায় এক নম্বরে থেকেছে!! WOW না? একদম মারবো এখানে লাস পরবে সেখানে টাইপ।

টাকা পয়সা এবং ক্ষমতা যখন মিলেমিশে যায় তখন "আইন সবার জন্য সমান" কথাটি নির্বাসনে যায়। শুনেছি দিদার কিশোরদের মামলার শুনানির জন্য কত আবেদন নিবেদন কিন্তু শুনানির জন্য একটি দিন পাওয়া যায় না। আর এই সিকদার ভ্রাতাদের জন্য সরকার ও বিচারপতিরা কত সদয়? শুনেছি আগাম জামিনের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির আদালতে উপস্থিতি ছাড়া শুনানী করা যায় না। যদি তাই হয় তাহলে এই আবেদনটি বিবেচনায় নিয়ে কিভাবে শুনানির জন্য এক নম্বরে যায়? যাহোক, শেষপর্যন্ত আদালতের সময় অপচয়ের জন্য বিচারপতি এদেরকে একটু ভর্ৎসনা করে ১০ হাজার পিপিই জরিমানা ধার্য্য করেছেন যা প্রধানমন্ত্রীর তহবিলে জমা দিতে হবে। যাক দরবেশ বাবার একটু লাভ হলো। তার কোম্পানির পিপিই বিক্রি হবে।

সিকদার ভ্রাতাদের এতই ক্ষমতা যে তারা এই করোনা পরিস্থিতে যখন বিমান চলাচল বন্ধ বা সীমিত তখন বিশেষ ফ্লাইটে সরকারি সহযোগিতায় বিদেশে চলে যেতে পারে এবং সেখান থেকে জামিনের আবেদন করে সেটি কার্যতালিকার এক নম্বরে আন্তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়