শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হজ উপলক্ষে মক্কায় নিরাপত্তা জোরদার

ইসমাঈল আযহার: [২] মক্কার হজ সুরক্ষা বাহিনীর কমান্ডার জানিয়েছেন, সৌদি সরকার ও প্রশাসন হজের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। হজ উপলক্ষে মক্কার আশাপাশের সব চেকপয়েন্ট সক্রিয় করা হয়েছে। ডেইলি পাকিস্তান

[৩] তিনি আরো জানান, প্রয়োজন অনুযায়ী কিছু মহাসড়ক বন্ধ করে দেওয়া হতে পারে।

[৪] সৌদি পাসপোর্ট বিভাগ জানিয়েছে, অনুমতি ছাড়া হজযাত্রী নিলে সেই সংস্থাকে জরিমানা করা হবে।

[৫] ১৯ জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন হজ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। গালফ নিউজ

[৬] বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে এবার সৌদি সরকার সীমিত আকারে হজ পালনের অনুমতি দিয়েছে। সৌদি আরবে বসবাসরত মুসলিম দেশগুলোর ১০ হাজার নাগরিক এবছর হজ পালনে
অংশ নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়