শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে এক শিক্ষার্থীর আত্মহত্যা

রাজেশ গৌড়: [২] জেলার দুর্গাপুর পৌরসভার পুর্ব বাগিচাপাড়া এলাকায় নাঈম ইসলাম (২০) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১২টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

[৩] সরেজমিনে গিয়ে জানা গেছে, নাঈম এর মা তাঁদের গ্রামের বাড়ি কৃষ্ণেরচড় চলে যাওয়ায় সে বাড়িতে একা বসবাস করছে। ওই দিন সকালে ঘুম থেকে উঠে ঘরের বাহিরে যায় নাঈম। পরে আবার ঘরে ফিরে দরজা বন্ধ করে দুপুর ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে দঁড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে ওই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে এবং সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয়ের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।

[৪] এ ব্যাপারে ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সনাক্ত করা যায়নি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়