শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরান ঢাকায় এলই‌ডি লাই‌টের গোডাউনে আগুন, ৫ লাখ টাকার ক্ষ‌তি

সুজন কৈরী : [২] পুরান ঢাকার আলুবাজারের এলই‌ডি লাই‌টের এক‌টি গোডাউ‌নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সা‌র্ভিসের ৫‌টি ইউ‌নিট কাজ ক‌রে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

[৩] আগু‌নে ৫ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। উদ্ধার করা হ‌য়ে‌ছে ৩০ লাখ টাকার মালামাল।

[৪] মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে আলুবাজারের সুরিটোলা স্কুলের পাশে ৬ তলা ভব‌নের ৫ তলায় আগুন লা‌গে। দেড় হাজার ফি‌টের ওই গোডাউনের মা‌লিক জ‌নৈক ইকবাল হো‌সেন।

[৫] ফায়ার সা‌র্ভিস সদর দপ্ত‌রের ক‌ন্ট্রোল রুমের ডিউ‌টি অ‌ফিসার বাবুল মিয়া বলেন, আগুনের খবর পাওয়া মাত্র পাঁচ‌টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন ৯টা ৩৬ মি‌নি‌টে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। বৈদু‌্যতিক গোল‌যোগ থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। এ‌তে কো‌নো হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়