শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ে করলেন ক্রিকেটার শান্ত

স্পোর্টস ডেস্ক: [২] মোসাদ্দেক হোসেনের পর জাতীয় দলের আরও এক তরুণ তারকা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন। তিনি নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার সকালে একটি ঝাপসা ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, অতঃপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে শান্ত নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। গত শনিবার করোনাভাইরাসের কারণে রাজশাহীতে ছোট্ট পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

[৩] কনে সাবরিন সুলতানার রত্নার সাথে দীর্ঘদিনের প্রণয়ের পর বিবাহ বন্ধনে আটকা পড়লেন শান্ত। সাবরিন সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। সোশ্যাল সাইটে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এবং আমি কোনোদিন আমার জীবনে অন্য কাউকে ভাবিনি। তুমিই আমার নারী, যে আমার জীবন আরও সুন্দর করে তুলেছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি।- কালেরকণ্ঠ

[৪] শান্তর স্ত্রীর বাড়ি রাজশাহীতে। রাজশাহীর কোরিয়ান সুগার মিল এলাকায় তাদের বসবাস। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২১ বছর বয়সী শান্ত ২০১৭ সালে অভিষেকের পরে মাত্র ৪টি টেস্ট খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচের একাদশে ছিলেন তিনি। চার টেস্টে তার সংগ্রহ ২০১ রান। ইনিংস সর্বোচ্চ রান ৭১। শান্ত এ পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন পাঁচটি। এই সংস্করণে তার সংগ্রহ মাত্র ৫৫ রান। দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৬ রান। - ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়