শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিস্তার পানি কমতে শুরু করলেও বাড়ছে দূর্ভোগ

নুরনবী সরকার: [২] লালমনিরহাটে তিস্তা নদীর পানি শনিবার সকাল থেকে কমতে শুরু করেছে। শুক্রবার রাত ১২ টায় জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৮ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার সকালে তা কমে বিপদসীমার ২০ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পানির চাপ একটু কমলেও পানি বন্দি লোকজনের দূর্ভোগ কমেনি। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে গোটা জেলার কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

[৩] সরেজমিন ঘুরে ও খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ বারের ৩য় দফা এ বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের। ওই ইউনিয়নের তালেব মোড় এলাকায় একটি বাঁধ ধসে যাচ্ছে।

[৪] স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় লোকজন বালু বস্তা ফেলে বাঁধটি রক্ষার চেষ্টাও করছে। ওই বাঁধটি ভেঙ্গে গেল তিস্তা নদীর পানি হাতীবান্ধা শহরে ঢুকে পড়বে। ফলে ওই বাঁধটি সংস্কার করা জরুরী প্রয়োজন দেখা দিলেও এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় প্রশাসনের কোনো কার্যক্রম চোখ পড়ছে না এমন অভিযোগ করেন গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান।

[৫] এ দিকে পানিবন্দি লোকজনের মাঝে এখনো ত্রাণ বা কোনো খাবার বিতরণ করা হয়নি। তাদের মাঝে ত্রাণ বিতরণ জরুরী হয়ে পড়েছে। বেশ কিছু পানিবন্দি পরিবার গড্ডিমারী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে আশ্রয় নিয়েছেন। সকালে ওই কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। রাতেই পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়