শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাহমিদুল হক: কেবল সিনেমাকেন্দ্রিক গায়কের ক্যারিয়ার, ভাবাই যায় না

ফাহমিদুল হক : এন্ড্রু কিশোর পুরোপুরি সিনে-কারখানার গায়ক ছিলেন। সিনেমা ছাড়া কোথাও তিনি ছিলেন না। রেডিওতে ছিলেন, কিন্তু ওই সিনেমার গানেই। আশির দশক থেকে দাপটের সঙ্গে গান গেয়েছেন সিনেমায়, কিন্তু সুশীল পরিসরে আসেননি বহুদিন। এতো যে জনপ্রিয়তা, কিন্তু তাকে টিভিতে দেখা যেতো না, পত্রিকায় না। সামান্য সামান্য দেখা যেতো, কিন্তু ওটা জনপ্রিয়তার তুলনায় সামান্যই। আধুনিক গানের অ্যালবাম তেমন নেই তার, নেই সিডি। মঞ্চে তেমন দেখা যেতো না। ‘ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও...’ ছাড়া অন্য কোনো আধুনিক গান সেরকম জনপ্রিয় হয়নি। অন্তত আশি-নব্বই দশকে তিনি এসবের ধার ধারেননি। কেবল সিনেমাকেন্দ্রিক গায়কের ক্যারিয়ার, ভাবাই যায় না। জনপ্রিয় সিনেমা জিনিসটা আর রইলো না। আর কোনো এন্ড্রু কিশোর আসেন নি, এক্ষেত্রে একটা সূচক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়