শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮, সুস্থ ১৯০৪ (ভিডিও)

মহসীন কবির : [২] রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২০৫২ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪১৭ জন। মৃতদের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ১৮ জন। ঢাকা বিভাগে ১৯ জন চট্টগ্রামের ১৩ জন, রাজশাহীতে ১ জন, ময়মনসিংহের ১ জন, বরিশাল বিভাগের ৫ জন, খুলনায় ৬ জন এবং অন্যান্য বিভাবে ১০ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

[৪] তিনি জানান, মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ১ থেকে ১০ বছরের মধ্যে ১ জন। হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাসায় ১৪ জন।

[৫] তিনি জানান, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬৮ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩৯৮৮ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭২৬২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ।

[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩০ হাজার ৮৭২ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৮৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১৪ হাজার ১৫৭ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭১৫ জন।

[৮] বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকে। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।

 

  • সর্বশেষ