শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

নিউজ ডেস্ক: [২] দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকার পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

[৩] শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

[৪] টানা তিন মাস সব ধরনের খেলাধুলা বন্ধ থাকার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিয়ে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে ইংলিশরা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে নিয়মিত অধিনায়ক জো রুট না থাকায় অলরাউন্ডার বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছ ইসিবি। মূল স্কোয়াডের ১৩ জন ছাড়াও ৯ জনকে রিজার্ভে রেখেছে তারা।

[৫] এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মাঝে আন্ত:স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেললেও নিজেদের মাঝে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ক্যারিবিয়ানরা।

[৬] ৮ জুলাই থেকে এজ বোলে শুরু হচ্ছে তিন ম্যাচের রাইস দ্য ব্যাট টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শেষে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে ১৬ ও ২৪ তারিখে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[৭] ১৩ সদস্যের স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জস বাটলার ( সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডোম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রেওলি, জো ডেনলি, অলি পোপ, ডোম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ তালিকায় থাকা ৯ জন
জেমস ব্রেসি, স্যাম কুরান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেগ এভারটন, অলি রবিনসন, অলি স্টোন।

  • সর্বশেষ