শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাংসদ মা-বাবার ছেলে সার্থক রঞ্জন আই‌পিএল খেল‌বেন নাইটরাইডা‌র্সে

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ২৫ কো‌টি ২০ লাখ রু‌পি‌তে দলে নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

কলকাতায় অজি তারকা ক্যামেরন গ্রিনের পাশাপাশি রয়েছেন রাজনীতিবিদের ছেলেও।  যা নিয়ে চর্চা চলছে খুব। ৩০ লাখ টাকার বিনিময়ে কলকাতা এবার নিয়েছে ২৯ বছরের সার্থক রঞ্জনকে। 

তাঁর বাবা রাজেশ রঞ্জন ছ'বারের সাংসদ। মা রঞ্জিত রঞ্জন তিন বারের সাংসদ। 
সাংসদ মা-বাবার ছেলে এবার নাইটদের জার্সিতে আইপিএল মাতাবেন। --- আজকাল

ঘরোয়া ক্রিকেটে সার্থক রঞ্জন দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন। দিল্লির হয়ে তিনি এখনও পর্যন্ত খেলেছেন দু'টি প্রথম শ্রেণির ম্যাচ, চারটি লিস্ট এ ও পাঁচটি টি-টোয়েন্টি। 

advertisement

রাজনীতিবিদদের সন্তান হওয়ার সমস্যা রয়েছে। প্রতি পদক্ষেপে তাঁদের শুনতে হয়, প্রভাবশালী মা-বাবার সাহায্য পেয়েছেন। 

নিলামে দল পাওয়ার পরে সার্থকের বাবা রাজেশ রঞ্জন পোস্ট করেছেন, ''অভিনন্দন বেটা। জমিয়ে খেলো আর নিজের প্রতিভা দিয়ে নিজের পরিচয় তৈরি করো। নিজের চাওয়া-পাওয়া পূরণ করো। এবার সার্থকের নামে হবে আমাদের পরিচয়।

প্রভাবশালী মা-বাবার পরিচয় একসময়ে সার্থকের ক্রিকেটে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পিছনে ফিরে তাকালে তা পীড়াদায়ক সার্থক রঞ্জনের ক্ষেত্রে। অনেকেই মনে করতেন মা-বাবার প্রভাব খাটিয়ে খেলে চলেছেন সার্থক।

  • সর্বশেষ