শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৩২৮৮, সুস্থ ২৬৭৩ (ভিডিও)

মহসীন কবির : [২]  শনিবার (৪ জুলাই)দুপুর আড়াইটার দিকে করোনা কোভিড-১৯ নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৯৯৭ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৭৯ জন। মৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও ৮ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৫ শতাংশ। ঢাকা বিভাগে ৯ জন চট্টগ্রামের ৪ জন এবং অন্যান্য বিভাগের ১৬ জন।

[৪] তিনি জানান, বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ০ থেকে ১১ বছরের মধ্যে ১ জন।  হাসপাতালে মারা গেছেন ২৫ জন বাসায় ১ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ৩ জন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৮৭ জন পুরুষ এবং ৪১০ জন নারী মৃত্যুবরণ করেছেন।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৮৭১ জনের। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪৭২৭ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ এবং এপর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ।

[৭] নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৭৩ জন, মোট সুস্থ হয়েছেন ৭০৭২১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ।

[৮] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৭৪৪ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩০ হাজার ১২৩ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১৩ হাজার ৬৭৪ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৬ হাজার ৪৪৯ জন।

[৯] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়