শিরোনাম
◈ লা লিগায় লড়াই ক‌রে জিত‌লো বার্সেলোনা ◈ রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন, জানালেন সাকিব আল হাসান ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে ◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডা. জাফরুল্লাহকে ফের দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

ডেস্ক রিপোর্ট : [২] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আগের চেয়ে ভালো বোধ করছেন। অন্যদিকে আজ শুক্রবার তাকে ফের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ্।গতকাল শুক্রবার (৩ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

[৩]সেখানে জাফরুল্লাহর চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফী বলেছেন, ‘জাফরুল্লাহ চৌধুরী আজ আগের চেয়ে ভালো বোধ করছেন। পরিমাণ মতো খেতে পেরেছেন। আজ শ্বাসকষ্ট ছিল না এবং ডায়ালাইসিস প্রয়োজন হয়নি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ্ আজ তাকে দেখতে আসেন এবং চিকিৎসার বিশদ আলোচনা করেন। ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর রোগমুক্তির জন্য আমরা সকলের দোয়া প্রার্থী।’ এর আগে গত ২৯ জুনও ডা. জাফরুল্লাহর চিকিৎসার খোঁজ নিতে যান এ বি এম আবদুল্লাহ্।
সূত্র- জাগো নিউজ ও কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়