শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে কর্মচারীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি: [২] জেলায় কর্মচারীকে ধর্ষণের অভিযোগে এক এমবিবিএস চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণী বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের পর অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে পুলিশ।

[৩] অভিযুক্ত চিকিৎসক শাহ আলম (৫৫), পিরোজপুর শহরে একটি ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা সেবা দিতেন। সেখানেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

[৪] গত ১৭ই জুন পিরোজপুর শহরে শাহ আলম এর ব্যক্তিগত চেম্বারে সাত হাজার টাকা বেতনে চাকরি নেন ওই তরুণী। এরপর সেখানে সে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিউটি করতেন তিনি। গত বুধবার দুপুরে চেম্বারে ওই মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে ডা: শাহ আলম। এ সময় ধর্ষণে বাধা দেওয়ায় এবং অপকর্মের ছবি মেয়েটি তার ব্যক্তিগত মোবাইল ফোনে তুলে ফেলায় মোবাইলটি ভেঙে ফেলে শাহ আলম। এছাড়া মেয়েটিকে মারধোরও করে সে।

[৫] মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল। এছাড়া অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়