শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ মাসে মোবাইলে লেনদেন কমেছে ১৩ হাজার ৭৪ কোটি টাকা

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য ডিজিটাল বাংলা নেটের।এ সংস্থা জানায়, বছরের শুরু থেকে প্রতি মাসেই ডাক বিভাগের এমএফএস সেবা নগদ ছাড়া অন্য সব কয়টি অপারেটরেরই লেনদেনের পরিমান কমেছে। বিকাশ-রকেটের ব্যবহার বাড়লেও জানুয়ারি-এপ্রিল মাসে মোট মোবাইলে লেনদেন কমেছে ১৩ হাজার ৭৪ কোটি টাকা। এরপরের চারমাসের হিসাব প্রকাশিত হবে সেপ্টেম্বরে।

[৩] গত এপ্রিলে টাকা জমা ও উত্তোলন কমেছে ৩৬ দশমিক ৭০ শতাংশ। ওই মাসে দৈনিক লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি টাকার নিচে নেমে ৯৬৮ কোটি টাকা হয়েছে। মার্চ মাসে দৈনিক লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৩ কোটি টাকা।

[৪]বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিং সেবায় গত জানুয়ারিতে লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ১০৩ কোটি টাকা। গত ফেব্রুয়ারিতে তা কমে হয় ৪১ হাজার ৩৩৫ কোটি টাকা। মার্চে তা আরও কমে হয় ৩৯ হাজার ৭৮৫ কোটি টাকা। এপ্রিলে এসে ধারাবাহিক কমতির মাধ্যমে এই অংক দাঁড়ায় ২৯ হাজার ২৯ কোটি টাকায়।

[৫] তবে এপ্রিলে এজেন্ট বেড়ে হয়েছে ৯ লাখ ৯৫ হাজার ২৬৫ জন। গত মার্চে এজেন্টের সংখ্যা ছিল ৯ লাখ ৯২ হাজার ৬৫৮ জন। এ সেবা নিতে নিবন্ধন করেছেন ৮ কোটি ৫১ লাখ গ্রাহক। এর মধ্যে এপ্রিলে সচল হিসাব বেড়ে হয়েছে ২ কোটি ৮১ লাখ ৭০ হাজার। মার্চে নিবন্ধিত গ্রাহক ছিল ২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়