শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] জেলার কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য বিধি না মানা ও সরকারি নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় ১৫ ব্যবসায়ীকে এবং মুখে মাস্ক না পরে অযথা ঘোরাঘুরি করার অপরাধে ৬ জন পথচারীকে ২২ হাজার ১ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেছেন দুটি ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পৃথকভাবে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম।

[৪] প্রশাসন সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী উপজেলার ব্রাহ্মণবাজারে সরকারি নির্দেশ অমান্য করে বিকেলে ৪ টার পরও দোকানপাঠ খোলা রাখার অপরাধে ব্রাহ্মণবাজারের ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান ও মুখে মাস্ক না পরে অযথা ঘোরাঘুরি করায় ৪ জন পথচারীকে মোট ৯ হাজার ৯ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।

[৫] অন্যদিকে, একই সময় কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম কুলাউড়া শহর, চৌধুরী বাজার ও রবিরবাজার এলাকায় অভিযান চালান। অভিযানে কুলাউড়া শহরের মধুবনকে ১ হাজার টাকা, রাজমহলকে ৪ হাজার টাকা, চৌধুরী বাজারের রায়হান স্টোরকে ১ হাজার টাকা, ফয়সল স্টোরকে ১ হাজার টাকা, রবিরবাজারের মনির ট্রেডার্সকে ১ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, সানি ফ্রুটসকে ৫ শত টাকা, প্রিন্স সুপার শপকে ১ হাজার টাকা এবং শামীম স্টোরকে ১ হাজার টাকা এবং অভিযানের সময় মুখে মাস্ক না পরে অযথা ঘোরাঘুরি করার অপরাধে বেলাল মিয়াকে ৫ শত টাকা ও মনসুর আহমদকে ২ শত টাকাসহ মোট ১২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।

[৬] উভয়স্থানে চলমান অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে কুলাউড়া থানার পুলিশ ফোর্স। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট এটিএম ফরহাদ চৌধুরী। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়