শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ মিনিটেই মানসিক চাপ দূর করুন

ডেস্ক রিপোর্ট : মানসিক চাপের নির্দিষ্ট কোনও কারণ নেই। আর্থিক কষ্ট, চাকরি কিংবা কোনও পরিস্থিতির সাপেক্ষে মানসিক আঘাত যে কোনও কারণেই মনে বাসা বাঁধতে পারে মানসিক চাপ। এমনকি বিভিন্ন রোগের গোড়া লুকিয়ে থাকতে পারে এই মানসিক চাপে। ডায়বেটিসের কারণ হিসেবেও মানসিক চাপকে ধরা হয়। কিন্তু মানসিক চাপকে দূরে রাখতে কার্যকরী হতে পারে এই পদ্ধতি। আর মানসিক চাপ দূরে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা, সঠিক ঘুম, মানসিক স্বাস্থ্য সব বজায় রাখা সম্ভব।

কী করতে হবে?
প্রথমে একটি চেয়ারে বা অন্য যে কোনও জায়গায় আরামপ্রদ ভাবে বসুন। শিরদাঁড়া সোজা রাখুন। এরপর একটি হাত আপনার পেটে রাখুন। অন্য হাতটি হৃৎপিন্ডের দিকে বুকে রাখুন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। তারপর দীর্ঘ নিশ্বাস প্রশ্বাস চালান। মনে রাখবেন আপনার শ্বাস-প্রশ্বাস ধীর কিন্তু অবিচল হওয়া জরুরি। ১০ মিনিট ধরে এমনটা করতে থাকুন। আর ভাবুন আপনার সমস্যা সমাধানের কথা।

কখন করতে হবে?
দিনে একাধিক বার এরকম করতে পারেন। যখন মানসিক চাপ অনুভব করছেন তখন করলে উপকার পেতে পারেন। এছাড়া রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি করুন। সূত্র : ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়