শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের গিয়ে খেলতে যেনো সমস্যা না হয়, বোর্ডের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছে পিসিবি

স্পোর্টস ডেস্ক: [২] ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৩ সালে আয়োজন করবে ৫০ ওভারের বিশ্বকাপ। আইসিসির এই দুটি বড় আসরে চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের মাটিতে গিয়ে খেলতে যেন কোনও সমস্যা না হয় এ কারণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ব্যাপারে আইসিসিকে অবগত করেছে পিসিবি।

[৩] পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান স¤প্রতি ক্রিকেটবাজ ইউটিউব চ্যানেলকে বলেন, আইসিসির দুটি আসর ভারতে। ২০২১ ও ২০২৩ সালে দুটি বিশ্বকাপ সেখানে। আমরা ইতোমধ্যে আইসিসিকে বলেছি, বিসিসিআই যেন আমাদের লিখিত নিশ্চয়তা দেয়। যাতে করে ভিসা পেতে আমাদের কোনও সমস্যা না হয় এবং ভারতে যেন আমরা সহজেই খেলতে যেতে পারি।

[৪] লম্বা সময় ধরে ক‚টনৈতিক সম্পর্ক ভালো না হওয়ায় ভারতের ভিসা পেতে সমস্যায় পড়তে হয় পাকিস্তানিদের। দেশটির ক্রীড়া অঙ্গনের বিভিন্ন দল নির্ধারিত সময়ে ভারতের ভিসা পায়নি, এমন ঘটনাও ঘটেছে। ওয়াসিম আরও বলেন, এ কারণেই আমরা অগ্রিম নিশ্চয়তা চাইছি। দিনশেষে এটা আইসিসির আসর। তাই আমরা সদস্য হিসেবে সেখানে খেলতে পারি কিনা এটা দেখার দায়িত্ব তাদেরই।

[৫] নিকট ভবিষ্যতে পাক ও ভারত সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন ওয়াসিম। তিনি বলেন, বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে সত্যি কথা বলতে নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়