শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌ-সদস্যদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক-যুগোপযোগী করা হচ্ছে : নৌবাহিনী প্রধান

ইসমাঈল ইমু : [২] নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুুরী বলেছেন, প্রধানমন্ত্রীর অসামান্য প্রজ্ঞায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক পরিমন্ডলে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আমরা পেয়েছি আরও বিশাল সামুদ্রিক অঞ্চলের নিষ্কন্টক ভৌগলিক অধিকার।

[৩] তিনি বলেন, বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ সুরক্ষা এবং সরকারের ব্লু-ইকোনমি প্রকল্প বাস্তবায়নে নৌবাহিনীর গুরুত্ব এবং কার্যপরিধি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট, হেলিকপ্টার, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ এবং সর্বোপরি দুটি সাবমেরিন সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীর মর্যাদায় উন্নীত হয়েছে।

[৪] তিনি আরো বলেন, নবীন কর্মকর্তারা নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। পেশা হিসেবে দেশ সেবার এ পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নৌপ্রধান নবীন কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধান অতিথি নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

[৫] নৌপ্রধান বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ও কাজকর্ম স্থবির এবং সীমিত আকারে পরিচালনা করতে বাধ্য হয়েছি। প্রতিকূল পরিস্থিতির সাথে অভিযোজনের মাধ্যমে চলমান প্রশিক্ষণ কার্যক্রম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নবীন কর্মকর্তারা যে অদম্য আগ্রহ ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

[৬] বুধবার চট্টগ্রাম নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়ার অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বিশ্বব্যাপী সংক্রমক এই প্রাকৃতিক মহামারীর মাঝেও একাডেমির যে সকল কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিবর্গ নবীন কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ