শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন: মাশরাফি

সারোয়ার জাহান: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গত শনিবার পরীক্ষা করার পর সামাজিক মাধ্যমে নিজেই নিশ্চিত করেন এ সংবাদ। তবে সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফি বলেন, কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন।

[৩] আমাদের সময়.কমের পাঠকদের জন্য মাশরাফির ফেসবুক স্টেটাসটি তুলে ধরা হলো, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।’

[৪] তিনি আরো বলেন, ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। ’

আল্লাহ সবার সহায় হোন।

[৫] এদিকে, মাশরাফির ভাই মোরসালিন বলেন, 'ভাই (মাশরাফি) ভালো আছেন। কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়মিত খোঁজ খবর রাখছেন। কোভিড-১৯'য়ে আক্রান্ত হলে একটা চেকআপ করতে হয়। ভাইকেও সেই এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে। সিরিয়াস কিছু না। তার পুরনো অ্যাজমা আছে। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।' দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ