শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের মাসহ পরিবারের ৪ জন করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে করোনা ভাইরাস ভালোভাবেই থাবা বসিয়েছে। একদিনেই সাবেক বর্তমান মিলিয়ে তিন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভের খবর পাওয়া গেছে। আর এদের মধ্যে সবচেয়ে বড় নামটি ছিল মাশরাফি বিন মর্তুজা। তবে দিনের শুরুতে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর আসে। কিন্তু এবার আরও খারাপ খবর, তার পরিবারে মাসহ আরও দু’জনের শরীরে এবার করোনা শনাক্তের বিষয় জানা যায়।

[৩] তামিম ইকবালের পারিবারিক সূত্র গণমাধ্যমে এমন খবর নিশ্চিত করে। যেখোনে নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার মা নুসরাত ইকবাল, স্ত্রী ও সন্তানেরও করোনা পজিটিভ এসেছে। এছাড়া তাদের বাসার কাজের মেয়েও করোনা আক্রান্ত বলে খবর পাওয়া যায়। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

[৪] এর আগে শনিবার নাফিস ইকবাল খান করোনা আক্রান্ত বলে খবর আসে। পরে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক, পেসার ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি করোনায় পজিটিভ হন। এরপর আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত হন।বাংলানিউজ, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়