শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধে মানববন্ধন

এম এ হালিম, সাভার : [২] শিল্পাঞ্চল সাভারে বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও নির্যাতন বন্ধসহ নানা দাবিতে দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

[৩] বুধবার (১৭ জুন) বেলা ১১টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আশুলিয়ার জামগড়া এলাকায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর যৌথ উদ্যোগে মানববন্ধনে অংশ নেয় শ্রমিকরা।

[৪] মানববন্ধনে অংশগ্রহণকারী বলেন, করোনাকে পুঁজি করে অনেক পোশাক কারখানার মালিক বিনা কারণে অন্যায়ভাবে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই অব্যাহত রেখেছে। সেই সাথে মালিকরা শ্রমিকদের বেতন-ভাতাও পরিশোধ করছে না। অন্যসব কারখানার মতো আশুলিয়ার রেজা ফ্যাশনস লিমিটেডের তিন শতাধিক, মেডলার এ্যাপারেলস লিঃ এ দুই শতাধিক, স্টারলিং ক্রিয়েশনে দুই শতাধিক, ভিনটেজ গার্মেন্টসে অর্ধশত ও শফিপুরের ময়েজউদ্দিন টেক্সটাইলে দুই শতাধিক শ্রমিককে পাওনা ছাড়াই ছাঁটাই করা হয়েছে।

[৫] তারা আরো বলেন, এছাড়া রেজা ফ্যাশন ও মেডলার এ্যাপারেলসে প্রায় ৭-৮’শ শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে মালিকপক্ষ। তাই অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার করে ও ছাটাইকৃত শ্রমিকদের চাকুরিতে পুনবর্হালসহ সকল পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন করছেন তারা

[৬] এসময় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই) এর সভাপতি রুবানা হকের শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেন, রুবানা হকের ঘোষণার পর থেকেই গার্মেন্টসগুলোতে এই ছাটাই প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময় এমন একটি ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে পারে। সেই সাথে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। সবদিক বিবেচনা করে এই ঘোষণার সাথে আমরা একমত প্রকাশ করিনি। এই সময় এই ঘোষণা অযৌক্তিক বলেও দাবী করেন তারা।

[৭] এসময় মানববন্ধনে গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, গার্মেন্টস শ্রমিক ফন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ