শিরোনাম
◈ ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের ◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট : [২] দেশে মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে। সমুদ্র বন্দরসমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আগামী তিনদিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

[৩] আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

[৪] এদিকে আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা,বরিশাল ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ারসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও-কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

[৫] সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে।

[৬] আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।বাসস

ইত্তেফাক, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়